সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

মুন্সীগঞ্জে হাউজিং ব্যবসা নিয়ে টেঁটাযুদ্ধ, পুলিশসহ আহত ১০

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১২ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুইগ্রুপের টেঁটাযুদ্ধে এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় খাসকান্দি-বেগম বাজার এলাকায় সংঘর্ষ হয়। এ সময় টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর চালানো হয় ৩টি মোটরসাইকেল ও একটি গাড়িতে। আহত হয় এক পুলিশ সদস্যসহ দুইগ্রুপের অন্তত ১০ জন। তাদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া ও ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীরা জানান, এলাকায় হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে নুজহা সিটি’র আলী ইসলাম ও দক্ষিনা গ্রীন সিটি’র সুমন মিয়া গ্রুপের লোকজনের মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।
সোমবার সকালে খাসকান্দি এলাকায় দক্ষিনা গ্রুপের স্থাপনা ভেকু দিয়ে ভেঙে ফেলে নুজহা সিটির আলী ইসলাম গ্রুপ। এ নিয়ে দ্রুইগ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে বেলা ১১টার দিকে বালুরচর ইউনিয়নের বেগমবাজার এলাকায় শত শত টেঁটাসহ দেশিয় অস্ত্র নিয়ে দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশের উপস্থিতিতে ভাংচুর চালানো হয় কয়েকটি ঘরবাড়ি, ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপ ভ্যানে। এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইগ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে অতিরিক্ত সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। জব্দ করা হয় শতাধিক টেঁটা।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর হক জানান, হাউজিং ব্যবসাকে ঘিরে দুইপক্ষের টেঁটাযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশি অভিযানে শতাধিক টেটা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort