রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুজিব উদ্যানে শায়িত হবেন জয়নাল হাজারী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৭.০৭ এএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর জানাজা ও দাফন মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে শহরের মাস্টারপাড়ায় মরহুমের বাড়ি আঙ্গিনায় মুজিব উদ্যানে তার দাফন সম্পন্ন হবে।

এই মুজিব উদ্যানে তাকে কবরস্থ করার জন্য মৃত্যুর আগে তিনি স্বজনদের অনুরোধ করেছিলেন।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার পূর্বে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে।

সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাব হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মৃত্যু হয়। একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

দেশব্যাপী আলোচিত এ নেতা ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort