শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

মিশনপাড়ার মোড়ে নারীর পা বিচ্ছিন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.০২ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

নগরীর মিশনপাড়া এলাকার সামনে তেলবাহী লরীর (ট্রাক) চাপায় এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৩ জুন) দুপুরে মিশনপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার সাথে সাথেই লরী ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, ১৩ জুন দুপুর ১২টার দিকে মিশনপাড়ার মোড়ে একটি তেলবাহী ট্যাংকলরী (ঢাকা মেট্রো ঢ ১২-০০৫০) একজন নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, আমরা ওই নারীর পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে ট্যাংকলরীটি আমাদের হেফাজতে রয়েছে। এর চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort