মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

মা হচ্ছেন সংগীতশিল্পী ন্যানসি

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ৫.০৫ এএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি মা হচ্ছেন। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন তিনি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) একটি ভিডিওর মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন গায়িকা। অবশ্য গত ২৮ ডিসেম্বরই ঢাকা পোস্টের কাছে ন্যানসি তথ্যটি নিশ্চিত করেছিলেন।

এটি হতে যাচ্ছেন ন্যানসির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন গায়িকা।

এর আগে ন্যানসি বলেছিলেন, ‘নতুন করে আবার মা হতে পারব, এটা কল্পনাও করিনি। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, আমি হয়ত আর মা হতে পারব না। নানান সমস্যা হতে পারে। কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।’

উল্লেখ্য, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ভালোবাসাকে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নিজের স্বপ্নের মতো করে এই বিয়ের আয়োজন সেরেছিলেন ন্যানসি। জমকালো রূপে নিজেকে সাজিয়েছিলেন। এরপর কাছের মানুষদের নিয়ে করেছিলেন সংবর্ধনার আয়োজন। সেখানে বহু তারকা হাজির হয়ে ন্যানসি-মেহেদী দম্পতিকে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort