রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মামির সঙ্গে প্রেম করায় যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪.৫৬ এএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মামির সঙ্গে প্রেমের জেরে রুবেল আলী (২৮) নামে এক যুবকের ডান হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় রুবেল আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওই যুবক ওই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে।

আহতের মা মুক্তারা বেগম জানান, শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি তার পরিবার। আজ সকাল সাড়ে ১১টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনা মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় মুসলিমপুর এলাকায় পৌঁছলে ওই নারীর বাবাসহ স্বজনরা গাড়ি থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করে এবং ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এইচ এম মামুন জানান, ডান হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, প্রেমের কারণেই ওই নারীর আত্মীয়-স্বজনরা তার হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort