সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের কল্যানে যেনো কাজ করতে পারি : শাহ নিজাম

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪.১৬ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, আমাদের প্রত্যাশা অনেক আছে, অনেক স্বপ্ন থাকে। কিন্তু,আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না।

শনিবার বিকেলে ফতুল্লার কাঠেরপুলে সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন করার ইচ্ছে পোষণ করে তিনি বলেন, সবাই কিছু হতে চায়, আমার চাওয়া ছিল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আর সে লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে এসেছি।

আমি মানুষের ভালোবাসা চেয়েছিলাম, আমি সে জিনিসটা পেয়েছি। আমি যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।

শাহ নিজাম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে টেন্ডারবাজী করিনি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা করিনি। মানুষের ভালোবাসা অর্জন করেছি।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ন্যায় উপজেলা পরিষদের নির্বাচন হবে না।

এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা মূলক হবে। কারণ প্রকাশ্যে প্রার্থী আছে, অন্ধকারে প্রার্থী আছে। এ জন্য বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে জয়ী করবো।

জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল বলেন, অতিত থেকে শিক্ষা নিয়ে এবারে নির্বাননকরতে জবে। সদর উপজেলা শামীম ভাইয়ের প্রার্থী শাহ নিজাম, আমাদেরও প্রার্থী শাহ নিজাম।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী ওয়াজেল আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা শ্রমিকলীগের সভাপতি আঃ কাদির, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ইসহাক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ৪,৫,৬ ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাদ,মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান থেকে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শাহ নিজামকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort