রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মানুষের দোয়ার চেঁয়ে বড় শক্তি আর নেই: শামীম ওসমান

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০.১৮ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আমরা কেন জানি মনে হয় মানুষ এই দুনিয়াতে অতি অল্প সময়ের জন্য এসেছে। আমার মনে হয় দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। যেকোন সময় হয়তো চলে যেতে পারি। দুনিয়াতে একটাই সত্য আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা কবরে কি নিয়ে যাবো আমাদের সাথে তো কেউ থাকবে না একদম একা থাকতে হবে।
শুক্রবার ২৫ ফেব্রুয়ারী বিকেলে নাসিম ওসমান মডেল হাই স্কুলে পুরান বন্দর যুব সমাজের উদ্যোগে মরহুম আলহাজ্ব সাইফুউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, আপনারা কেউ শরীরের শক্তি দেখাবেন না, ওই শক্তির কোন দাম নেই। মানুষের দোয়ার চেঁয়ে বড় শক্তি আর নেই। আমি সবার কাছে অনুরোধ করবো যাদের মা বাবা বেঁচে আছে তাদের প্রতি দায়িত্ব পালন করেন। বিশ্বাস করেন মা বাবা যদি বেঁচে থাকে এবং আপনার প্রতি তারা খুশি হয় তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ইনশাআল্লাহ তাকে ঠেকিয়ে রাখবে।
বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেটবোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোশিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তুা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দোলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, যুবলীগ নেতা খান মাসুদ।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ান দল পুরান বন্দর স্বপ্ন রাঙ্গাই এর হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শামীম ওসমান।
আলহাজ্ব সাইফুউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,দুবাই প্রবাসী জামির হাসান ও বন্দর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার চাঁন শরীফ প্রধান, সার্বিক তত্বাবধানে নারায়ণগঞ্জ জজ কোর্টের এড. তাজুল ইসলাম মোল্লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort