রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানদের বিচার শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১.৫৫ এএম
  • ৫ বার পড়া হয়েছে

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজাসহ ১২ জনের বিচারকাজ শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন।

এরপর আদালতে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। এদিন, আদালতে চব্বিশের ৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিতে নিহত ছোটভাই আবুল হাসান স্বজনের বড়ভাই মো. আবুল বাশার অনিক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, ওইদিন শামীম ওসমানের নেতৃত্বে তার পরিবারের সদস্য ও সহযোগী বাহিনী ছাত্র-জনতার উপর হামলা চালায়। শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের পিস্তল থেকে ছোড়া গুলিতে মৃত্যু হয় তার ভাই স্বজনের।

মানবতাবিরোধী অপরাধের এ মামলার অন্য আসামিরা হলেন: শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, সাংবাদিক রাজু আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শুভ্র।

গত ১৩ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

তিনটি অভিযোগ অনুযায়ী, প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাক কর্মী রাসেল, ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যার কথা বলা হয়। দ্বিতীয় অভিযোগ অনুযায়ী ২১ জুলাই ফতুল্লা থানাধীন ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব এবং তৃতীয় অভিযোগে ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসান স্বজনকে হত্যার কথা উল্লেখ করে প্রসিকিউশন।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

তবে, আসামিরা সকলেই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পরোয়ানাও জারি করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort