বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন ও ১ জনের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪.২৪ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে শহরের টানবাজার সুইপার কলোনী থেকে বিপুল পরিমানের হেরোইন ও গাজা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সহদর ভাইসহ ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

 

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদােেয় আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

দন্ডিতরা হলো- শহরের টানবাজার সুইপার কলোনীর গুপি লালের দুই ছেলে ছোট লাল (৩৫) ও সাগর (২০) এবং একই কলোনীর মনি লালের ছেলে রুবেল (২২), মদন লালের ছেলে রাজিব(১৮)।

আদালত একই মামলায় পৌর কলোনীর রাম কৃসনার ছেলে ভোলা ওরফে জুয়েলকে (২০) ৬ মাসের কারাদন্ড দিয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫দিনের কারাদন্ড দিয়েছে। রায় ঘোষনার সময় জুয়েল পলাতক ছিলেন।

 

এছাড়া আদালত এ মামলা থেকে মহারাজ নামে একজনকে খালাশ প্রদান করেছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষনা করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১১ সালের ২২মে রাতে রাজধানীর শেরে বাংলারগর র‌্যাব-২ একটি টিম নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সুইপার কলোনীতে অভিযান চালায়।

ওইসময় দুই কোটি ৩ লাখ টাকার হেরোইন ও ৬ লাখ ২৮ হাজার টাকার গাজাসহ ৫জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় সদর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort