রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মাইক্রোফোন ধরলেন আইনমন্ত্রী, উকিল আবদুস সাত্তার বললেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’

  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩২ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। দলের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে পদত্যাগ করে আবার উপনির্বাচনে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে ফের সংসদ সদস্য হয়েছেন তিনি। বিএনপির এই দলছুট নেতা সম্প্রতি বেশ আলোচনায় রাজনৈতিক অঙ্গনে।

আজ (রোববার) আবার আলোচনায় এসেছেন তিনি।তবে আজ আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের তিন সংসদ সদস্যের সঙ্গে পাশাপাশি এক মঞ্চে ছিলেন উকিল আবদুস সাত্তার।তিনি বক্তব্য দেওয়ার সময় প্রায় ৩০ সেকেন্ড তার মাইক্রোফোন ধরে রাখেন আইনমন্ত্রী আনিসুল হক।বক্তব্য শেষে আবদুস সাত্তার বললেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’, যেটি বিএনপির স্লোগান হিসেবেই পরিচিত।

উকিল আবদুস সাত্তার যখন বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন, তখন মাইক্রোফোন ধরেন মুখের কাছ থেকে কিছুটা দূরে। এ কারণে তার বক্তব্য স্পষ্ট শোনা যাচ্ছিল না। অসুস্থতার কারণে সে সময় তার শরীর কাঁপছিল।এ সময় পাশে বসা আইনমন্ত্রী নিজেই মাইক্রোফোনটি ধরে আবদুস সাত্তারের মুখের কাছে নিয়ে ধরেন। প্রায় ৩০ সেকেন্ড মাইক্রোফোন ধরে রাখেন মন্ত্রী।

প্রেস ক্লাবের নতুন অভিযাত্রায় শুভ উদ্বোধন উপলক্ষ্যে রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে প্রেস ক্লাবে পৌঁছান আইনমন্ত্রী। তিনি ফিতা কেটে প্রেস ক্লাবের উদ্বোধন করেন।

প্রেস ক্লাবটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort