রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ময়মনসিংহে হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৫.৪৪ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে হত্যাকাণ্ডটি ঘটে। হত্যার সময় স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে খুনিকে চিৎকার করে উল্লাস করতে দেখা গেছে। পরে পুলিশ অভিযুক্ত রুবেল মিয়াকে (৩৫) আটক করে।

এদিকে, ঘটনার পরপরই উত্তেজিত লোকজন রুবেল মিয়ার বাড়িতে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে।

নিহত হারুন অর রশিদ পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। ঘাতক রুবেল মিয়াও একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত হারুনুর রশিদ হোমিও চিকিৎসক ছিলেন। আজ দুপুরে তিনি নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। এসময় রুবেল মিয়া এসে তাকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করেন। পরে লোকজন উত্তেজিত হয়ে রুবেল মিয়ার বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম বলেন, রুবেল মিয়াকে আটক করা হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে এখনো জানা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort