শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনের ভেতরে একটা চাপা কষ্ট রয়ে গেছে: শামীম ওসমান

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ৩.৪৮ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পদ্মা সেতু আমাদের অর্জন, আমাদের গৌরব এবং এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার জয়লাভ। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটা আমরা অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং আনন্দময় ভাবে করতাম বা করতে পারতাম। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, বিষয়টা এই ভাবে দখেতে পারেন, ‘৭১ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাওয়ার পরে বাংলাদেশের মানুষ আনন্দ করেছে কিন্তু তখন ২৯ লক্ষ লোক শহীদ হয়েছিলো। ঠিক একই ভাবে যে মুহুর্তে আমরা গেঞ্জি বিতরণ করছি তখন আমাদের মনের ভেতরে একটা চাপা কষ্ট রয়ে গেছে। বাংলাদেশের অন্যান্য সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকার মানুষ আজকে বন্যার পানিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া জিয়া হল সংলগ্ন এলাকায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গাজী গ্রুপের অর্থায়নে ও জেলা প্রশাসনের আয়োজনে টি-শার্ট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আগামী ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে এটা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। তিনি নিজের টাকা দিয়ে বাংলাদেশের মান অক্ষুন্ন রেখেছেন। তিনি সারা পৃথীবির কাছে প্রমান করেছেন বাংলাদেশ কারও পায়ের উপর ভর করে দাঁড়ায় নাই। বাংলাদেশ নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েয়েছে। তাই জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই, এবং আগামী দিনে যেনো তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায় সেই দোয়া কামনা করি।

তিনি আরও বলেন, আজকে সবার কাছে আকুতি-মিনতি করে একটি মেসেজ দিতে চাই। আমরা যারা মোটা-মুটি ভাবে সচ্ছল তারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই । কারণ আমাদের একটি জিনিস মনে রাখতে হবে ওই গানটি বরই সুন্দর ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই কথাটা আমরা যেনো মানুষ হিসেবে প্রমান করতে পারি। আমরা যেনো তাদের পাশে দাঁরাতেপারি যাদের বন্যায় সব কিছু হারিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দীন মনজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort