রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মঞ্চে ওঠা নিয়ে আ.লীগ কর্মীদের চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৫ এএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। অনুষ্ঠান চলাকালে স্লোগান দেওয়া ও প্যান্ডেলে দাঁড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ। দুপুর ২টার দিকে নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বক্তব্য শুরুর কয়েক মিনিট আগে অনুষ্ঠানস্থলের একেবারে পেছনে থাকা কর্মীরা স্লোগান দেওয়া ও দাঁড়ানো নিয়ে হাতাহাতি শুরু করেন। তারা এ সময় একে অপররের দিকে প্লাস্টিকের চেয়ার ছুড়ে মারতে থাকেন। এ সময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন বলেন, সাধারণ কর্মীদের মধ্যে স্লোগান দেয়া নিয়ে বা দাঁড়ানো নিয়ে একেবারেই তুচ্ছ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তা সিনিয়র নেতারা নিয়ন্ত্রণ করেন এবং শেষপর্যন্ত অত্যন্ত সুন্দর ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন বলেন, উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। সাধারণ কর্মীদের মধ্যে ১ মিনিটের মতো সময় উত্তেজনা ও ঝামেলা হয়। সব নেতাকর্মী স্বত:স্ফূর্তভাবে এ অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort