বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে গ্রেপ্তার ১, জামিনে অনেকে নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি

ভ্রাম্যমাণ আদালতের খবরে বন্ধ হলো দোকানপাট, জরিমানা ১১ হাজার

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭.৪৪ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার গোপালদী বাজারে অভিযান চালিয়ে দুই দোকানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে অভিযান শুরু হলে অভিযানের খবর পেয়ে পুরো বাজারের প্রায় সব দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা।

অভিযানে মুসলিম সুইটস নামে একটি দোকানকে ১ হাজার ও কবির স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথির নেতৃতে অভিযানে আরও উপস্থিত ছিলেন গোপালদী তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক আতিকুর রহমান, প্রকৌশলী ইব্রাহীম ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান।

অভিযান চলাকালীন অন্তত অর্ধশতাধিক দোকানকে সতর্ক করা হয়। দ্রব্যমূল্য টানানো, ভেজাল না দেওয়া, অতিরিক্ত মূল্য আদায় না করা ও মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি জানান, দ্রব্যমূল্য না টানানো, অতিরিক্ত দাম নেওয়া ও ভেজাল বিক্রি বন্ধে তাদের সতর্ক ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort