সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ভোটে জিততে কাউন্সিলর প্রার্থীর জিম্মায় ৪ হাজার ভোটারের আইডি

  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৩.২৮ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

নির্বাচিত হলে আর্থিক লোনসহ নানা লোভনীয় প্রস্তাব ও ভোটারদের জাতীয় পরিচয় পত্র জিম্মায় রেখে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে রংপুর সিটি করপোরেশন (রসিক) ৩নং ওয়ার্ডের আশেক আলী নামে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছেন খোদ স্থানীয় ভোটাররা।

অভিযোগে জানা যায়, রংপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘সমন্বিত গ্রামীণ কর্মসূচি-‌‘আইআরডিপি’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাজ করছেন। রংপুর সিটি নির্বাচন ঘিরে এনজিওটির মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা ও একটি করে সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন কাউন্সিলর প্রার্থী আশেক আলী। এমন ঘটনায় ইতোমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার ভোটারের জাতীয় পরিচয়পত্র নিজ জিম্মায় নিয়েছেন তিনি।
ওই ওয়ার্ডের নেয়ামতপাড়ার ভোটার মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় একটি গাভীসহ তিন লাখ টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাউন্সিলর প্রার্থী আশেক আলী। ইতোমধ্যে ৪ হাজার ৫০০ ভোটারের কাছ থেকে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ১ হাজার করে টাকাও নিয়েছেন। নির্বাচিত হলে প্রত্যেককে একটি গাভীসহ তিন লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

একই ওয়ার্ডের উত্তম উত্তরপাড়ার বাসিন্দা লাভলু বলেন, আমার কাছে একজন ফরম নিয়ে আসেন, আমি জানতে চাই এটা কিসের ফরম? আমাকে বলা হয় সাড়ে চার হাজার ফরমের মাধ্যমে গরু ও সেলাই মেশিন দেওয়া হবে। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উত্তম মাস্টারপাড়া এলাকার ভোটারদের হাতে হাতে ‘সমন্বিত গ্রামীণ কর্মসূচি-আইআরডিপি’ নামে একটি এনজিওর ফরম দেখে আমি তাদের জিজ্ঞেস করে জানতে পারি আশেক আলী চাচা নাকি তিন লাখ টাকা করে লোন দেবেন। ভোটের সময় এই ধরণের প্রলোভন ঠিক না।

এ বিষয়ে ‘সমন্বিত গ্রামীণ কর্মসূচি-আইআরডিপি’র মাঠকর্মী সাহেব আলী বলেন, আইআরডিপি’র ফরমের মাধ্যমে অফিস কী দেবে তা আমরা জানি না। তবে ফরমে লেখা আছে, গবাদী পশু-পাখি, কৃষি যন্ত্রপাতি এবং সেলাই-ফোঁড়াই মেশিন এগুলো দেবে। এনজিও থেকে কোনো অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এই এনজিওটার সভাপতি আশেক আলী। এর অফিস বগুড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort