সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভোটের আগের রাতে মারা গেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৬ এএম
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ভোটের আগের রাতেই মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুল উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভানী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আজ রবিবার রাত সাড়ে ৮টায় ভানী ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) হাজী জালাল হোসেনের ভাগিনা চান্দিনা থেকে ওই কেন্দ্র এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় স্থানীয়রা আটক করে।

এ সময় ঘটনাস্থলে ছুটে যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুল। ঘটনাস্থলের উত্তপ্ত পরিবেশ সামাল দিতে আটককৃত ব্যক্তিকে মারধর না করতে অনুরোধ জানান তিনি। পরে তাকে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন নৌকা প্রতীক প্রার্থী নূরুজ্জামান মুকুল।

এ সময় উপস্থিত লোকজন তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, নির্বাচনীবিধি ২০ অনুযায়ী ভোটগ্রহণের পূর্ব মুহূর্তে যে পদের প্রার্থীর মৃত্যু ঘটবে ওই পদের ভোটগ্রহণ স্থগিত করা হবে। যেহেতু ভানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু ঘটেছে সেহেতু চেয়ারম্যান পদের প্রার্থীর ব্যালট রাতেই আমরা ফেরৎ আনব। তবে সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোটগ্রহণ যথাসময়ে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort