রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ভোটারদের রিসোর্টে রেখেও পরাজিত এমপির প্রার্থীরা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৬.৩৪ এএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলার ভোটারদের অন্য উপজেলার একটি রিসোর্টে খাওয়া-দাওয়া ও রাত্রিযাপনের ব্যবস্থা করেও নিজের পছন্দের প্রার্থীদের জয়ী করতে পারেননি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বাসাইলের মোহাম্মদ হোসাইন খান সবুজ অটোরিকশা প্রতীকে এবং সখীপুর উপজেলার খন্দকার কামরুল ইসলাম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।

বাসাইলের মোহাম্মদ হোসাইন খান সবুজ পেয়েছেন ২১ ভোট এবং বিজয়ী প্রার্থী নাছির খান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট। আর সখীপুরের কামরুল হাতি প্রতীকে পেয়েছেন ৩১ ভোট এবং বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন।

এর আগে গতকাল রোববার (১৬ অক্টোবর) রাতে দুই উপজেলার ভোটারদের নিয়ে কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে মিলিত হন সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। সেখানে সবার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে নিজের পছন্দের প্রার্থীদের জন্য ভোট চান তিনি। পরে রিসোর্টে ভোটারদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন।

এলেঙ্গা রিসোর্ট লিমিডেটের ম্যানেজার ফখরুল আলম বলেন, গতকাল দুইজন ব্যক্তি রিসোর্টের পাঁচটি কটেজ ভাড়া নেন রাত্রিযাপনের জন্য। এছাড়াও রাতে তারা রিসোর্টেই খাবার খেয়েছেন। সেখানে একজন এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort