রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: মালবাহী ট্রেনের চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪.০৪ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। এতে মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে আসামি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি আলীম হোসেন বলেন, আজ সকালে ট্রেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন।তিনি নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। মামলার পরপরই আমরা তদন্ত কাজ শুরু করেছি। ট্রেন দুর্ঘটনায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

মামলার বাদী বিল্লাল হোসেন জানান, ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের অবহেলার কারণে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। আমি আমার পরিবারের উর্পাজনক্ষম ভাইকে হারিয়েছি। তাকে আর ফিরে পাব না। কিন্তু দোষিদের শাস্তি দাবি করছি।

তিনি আরও বলেন, ট্রেন দুর্ঘটনায় শুধু তদন্ত আর কমিটি হয়। কারো শাস্তি হয় না। আমি তাই মামলা করেছি।

মামলার এজাহারে জানা যায়, ট্রেন পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতি আর অবহেলার কারণেই এমন একটি দুর্ঘটনা ঘটেছে। এতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে এতো মানুষের ক্ষতি হতো না।

প্রসঙ্গত, গত সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‌‘এগার সিন্দুর গোধূল’ ট্রেনকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। ওই দুর্ঘটনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরপরই লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort