সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ভাইকে বল্লমের আঘাতে হত্যা, ২২ বছর পর গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.১১ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ছোট ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমির হামজাকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

এর আগে গ্রেপ্তার এড়াতে তিনি বাইশ বছর পলাতক ছিলেন। শনিবার (২৭ মে) বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. বিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

 

শুক্রবার (২৬ মে) সোনারগাঁয়ের কিউট পল্লী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আমির হামজা সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়ার ছেলে।শুক্রবার সোনারগাঁ থানাধীন কাঁচপুরের কিউটপল্লি এলাকা থেকে আমির হামজাকে আটক করা হয়। তিনি স্থানীয় মানিক মিয়া বেপারির ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত জয়নাল আবেদীন এবং আসামি আমির হামজা উভয়ই সোনারগাঁয়ের কাঁচপুরের মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারির ছেলে। নিহত জয়নাল তিন বিয়ে করেছিলেন।
বে কোনো স্ত্রীর সঙ্গেই তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে ছোট ভাই আমির হামজা ফুসলিয়ে বিয়ে করেছিলেন।

 

এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জয়নাল তার ছোট ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয়।

এ ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় আসামি আমির হামজার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে আমির হামজা কৌশলে আত্মগোপনে ছিলেন।

তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই গত ২৫ মে দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামি আমির হামজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort