শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যস্ততম সড়কে জেলা ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ, খুশি যাত্রী-পথচারী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৩.১১ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

নগরীর ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে চাষাঢ়া গোলচত্বর অন্যতম। নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করা বেশির ভাগ বাস থামানো হয় জিয়া হলের সামনেই। এতে যেমন যানজট এর সৃষ্টি হতো তেমনই সমস্যা হতো যাত্রীদের বাস থেকে নামতে। আর তাই এই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ গ্রহন করেছে জেলা ট্রাফিক পুলিশ।

বুধবার (২০ জুলাই) সকাল থেকে চোখে পরে তাদের এ উদ্যোগ। পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ শহরে চালু করেছে বাস-বে। এতে করে যাত্রীরা নির্দিষ্ট স্থানে নিরাপদে উঠা-নামা করতে পারবে। পাশাপাশি শহরে কমে যাবে যানজট।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী গণমাধ্যমকে জানান, আগে লিংক রোড থেকে বামে মোড় নিয়ে বাসগুলো চাষাড়া গোল চত্বরের ওপরেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যাত্রী উঠা-নামা করত, এতে করে দীর্ঘ যানজট তৈরি হতো। বাস বে তে যাত্রী উঠা-নামা করবে এবং বাকি রাস্তা নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে সন্তষ্ট প্রতিনিয়ত বাসে যাতায়াত করা যাত্রী থেকে শুরু করে পথচারীরা। একাধীক যাত্রীদের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আগে এখানে (জিয়া হলের সামনে) নামতে গেলে দেখতাম যায়গাটা রিকশা দিয়ে ভরা, মানুষের চাপাচাপি। তবে এখন তা নেই। সুন্দর ভাবেই সবাই ওঠা-নামা করতে পারছে।

এবিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের টিআই ইমরান জানান, আমরা পরিক্ষামুলক ভাবে এই কার্জক্রমটা পরিচালনা করছি এবং এতে জনগনের ভালো সাড়া পেয়েছি। আশাকরি এভাবেই চলতে থাকলে শহরের গুরুত্বপুর্ন এই স্থানটিতে যানজট নিরসনের একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort