মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

বিপজ্জনক উসকানি ছড়াচ্ছেন জেলেনস্কি

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০.১২ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোতে যোগ দিতে না পারলে কিয়েভ পরমাণু অস্ত্র চাইবে। ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের নেতা এ মন্তব্য করেন। তবে জেলেনস্কির এমন বক্তব্যকে ‘বিপজ্জনক উসকানি’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএন, রয়টার্স ও তাস।

ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হয় ইউক্রেনের পারমাণবিক অস্ত্র থাকবে, যা আমাদের রক্ষা করবে অথবা আমাদের অবশ্যই কোনো জোটে থাকতে হবে। এ সময় জেলেনস্কি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের স্মরণ করিয়ে দেন।

জেলেনস্কির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকস গ্রুপের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, এটি একটি বিপজ্জনক উসকানি। এমন পদক্ষেপে অনুরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তিনি বলেন, আধুনিক বিশে^ পরমাণু অস্ত্র তৈরি করা কঠিন কিছু নয়। আমি জানি না ইউক্রেন এখন এটি করতে সক্ষম কি না। এটি আজকের ইউক্রেনের পক্ষে এত সহজ নয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মালিক হয় ইউক্রেন। তিন বছর পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তারা সব পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করে দেয়।
ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে আগামী সপ্তাহে যদি মস্কো সফলভাবে ব্রিকস সম্মেলন আয়োজন করতে পারে তা হলে পশ্চিমাদের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort