রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১৯ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

হত্যা ও বিস্ফোরকসহ ৪টি মামলায় হাজির না হওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নাটোরের আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই আদেশ দেন।

নাটোর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ ও জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আরিফুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীরা জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি একাধিক মামলার আসামি। তাদের মামলাগুলো আদালতে চলমান। কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দীর্ঘ দিন ধরেই আদালতে হাজির না হয়ে সময়ের প্রার্থনা করে আসছেন। এজন্য মামলা ধীর গতিতে চলছে। আজ তাদের দুইজনের হত্যা,বিস্ফোরকসহ ৪টি মামলায় আদালতে হাজিরার নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু তারা আজও আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে অসুস্থ্যতার কথা উল্লেখ করে সময়ের প্রার্থনা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী সময় প্রার্থনা আবেদনের বিরোধিতা করেন। পরে বিচারক দুইজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, তার মক্কেল রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘ দিন ধরেই ক্যানসারে আক্রান্ত। দেশে এবং বিদেশে বিভিন্ন সময় চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তার স্ত্রীও হাসপাতালে স্বামীর সেবায় পাশে রয়েছেন। আমরা তার চিকিৎসার সব কাগজপত্রসহ চিকিৎসকের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করে সময়ের প্রার্থনা জানাই। কিন্তু বিচারক তা আমলে না নিয়ে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা উচ্চ আদালতে আইনি লড়াই লড়বেন বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort