সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাইডেনের ইউক্রেন সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২, ৪.৩৫ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই ইউক্রেন সফরে যেতে পারেন বলে কানাঘুষা শোনা যাচ্ছিল। এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে ইউক্রেন সফরের জন্য ‘কোনো পরিকল্পনা নেই’। তবে তিনি একটি জরুরি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে যাচ্ছেন।

জেন সাকি এক টুইট বার্তায় জানান, ইউক্রেনের জনগণের প্রতি বিশ্বের সমর্থন ও ইউক্রেনে পুতিনের আগ্রাসন নিয়েই বাইডেনের এই সফর। তবে তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই।

এর আগে সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড চলতি সপ্তাহে বাইডেনের ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, আমার জানা মতে এটা তার সফরসূচিতে নেই।

এর আগে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো শনিবার সিএনএনকে বলেছিলেন, ইউক্রেনে বাইডেনের সফর হবে ‘আমাদের সংহতির প্রতীক’।

বাইডেন ‘আমার খুব ভাল বন্ধু এবং ইউক্রেনের খুব ভাল বন্ধু’ উল্লেখ করে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সফর হবে ‘রাশিয়ার বিরুদ্ধে পুরো বিশ্ব আমাদের সঙ্গে একত্রিত হয়েছে তা প্রদর্শনের জন্য একটি অত্যন্ত সঠিক পদক্ষেপ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort