রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ডোজ টিকা বন্ধে ভোগান্তি

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৬ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোষণা ছাড়াই করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন টিকা দিতে আসা লোকজন।

 

শনিবার (২৬ ফেব্রুযারি) ঘোষনা ছাড়াই টিকা দেয়া বন্ধ রাখায় হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অনেককে বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। আবার অনেকেই ঝেড়েছেন ক্ষোভ ।

তবে প্রথম ডোজ টিকা নিতে আসা লোকজন কোনো ধরনের ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরেছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাঝারি আকারের লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হলেও ১২টার পর এই কেন্দ্রে টিকা গ্রহীতাদের কোনো লাইন চোখে পড়েনি।

 

এদিকে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত শতাধিক লোক দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে ফিরে গেছে। অপরদিকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আলাউল কবির বলেন, আমাদের ১৫টি দল প্রথম ডোজের লক্ষ্য পূরণে কাজ করছে। সব লোকবল সেখানে ব্যস্ত। কাল থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ চলবে।

দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে না এমন কোনো ঘোষণা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এমন ঘোষণা দেওয়া হয়নি। আমাদের ব্যস্ততা কম থাকলে দ্বিতীয় ডোজ দেওয়ারও পরিকল্পনা ছিল।

সরেজমিনে দেখা গেছে, শনিবার লাঙ্গলবন্দ থেকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ডোজ টিকা দিতে এসেছেন দুই বোন ঝর্ণা আক্তার ও বন্যা আক্তার। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে জানতে পারেন, আজ কেবল প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ টিকা নিতে হলে তিন দিন পর আসতে হবে।

টিকা না দিতে পেরে হাসপাতালের দায়িত্বরত লোকজনের সঙ্গে তর্কে জড়ান এই দুই বোন। ঝর্ণা ও বন্যার সঙ্গে যোগ দেন দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা বৃদ্ধ সুবেদ আলী ও তাঁর স্ত্রী রেহানা বেগমও। তাঁরা এসেছেন বন্দরের মদনপুর থেকে। করোনার দ্বিতীয় ডোজ টিকা না দিতে পেরে তারাও ফিরে যান।

এ বিষয়ে জানতে চাইলে বন্যা ও ঝর্ণা বলেন, গত বছরের অক্টোবরের শুরুতে তাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছেন। তারপর বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে অন্তত তিনবার গিয়েও টিকা দিতে পারেননি। গত তিন দিন আগে টিকা নিতে গেলে হাসপাতাল থেকে তাঁদের শনিবার আসতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝর্ণা বলেন, তিন দিন আগে আসার পর বলেছে শনিবার আসতে। আজকে আসার পর এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এখন বলছে, সোমবার আসতে। ছোট ছোট ছেলেমেয়েদের বাসায় রেখে বারবার এত দূর আসা যায় না।

সুবেদ আলী বলেন, দ্বিতীয় ডোজ দেওয়া হবে না সেটা মাইকিং করে জানিয়ে দেওয়া উচিত ছিল। অসুস্থ শরীর নিয়ে টাকা খরচ করে এত দূর এসে টিকা না পেলে কষ্ট লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort