শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

বন্দর ও সোনারগাঁয়ে র‌্যাবের পৃথক অভিযান, গ্রেফতার-৪

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১১.৩৭ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৭ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এসময় গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধুপতারা এলাকার মৃত কাইয়ুম ভূঁইয়ার ছেলে মো. রেদওয়ান ভূঁইয়া (২৩) এবং একই এলাকার মো. ওবায়দুলের ছেলে মো. হাসিব (২৪)।

এদিকে, একই সময় র‌্যাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৫০পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এসময় গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সোনাকাঠিয়া এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মাহামুদ হাসান (৩০) এবং একই এলাকার মো. এরশাদ মিয়ার ছেলে মো. ইউনুস মিয়া (৩৫)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা প্রাইভেটকারের চালক ও মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা পরিবহন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort