রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে মিশুক ছিনতাইকালে ২ ছিনতাইকারী আটক

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৩.৫৩ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

বন্দরে অটো মিশুক চালককে পিটিয়ে মিশুক ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা ২ অটো ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটকৃত অটোছিনতাইকারিরা হলো বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে মিনহান (১৮) ও একই উপজেলার আলীনগর এলাকার মামুন মিয়ার ছেলে শিপলু (১৯)।

 

শুক্রবার রাত ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কবরস্থান রোড এলাকা থেকে ওই দুই অটো ছিনতাইকারিকে আটক করে পুলিশ সোর্পদ করা হয়। এ ব্যাপারে মিশুক চালক ফারুক মিয়া বাদী হয়ে আটককৃত দুই ছিনতাইকারিসহ অজ্ঞাত নামা ১৪/১৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(৩)২২।

জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত সৈয়দ আলী মিয়ার ছেলে ফারুক মিয়া জিবীকার তাগিদে দীর্ঘ দিন ধরে অটো মিশুক চালিয়ে জীবন যাপন করে আসছে। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে ফারুক মিয়া মিশুক চালিয়ে বুরুন্দী কবরস্থান রোডস্থ গ্যারেজে আসলে ওই সময় উৎপেতে থাকা ছিনতাইকারি মিনহাজ ও শিপলুসহ অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংগবদ্ধ ছিনতাইকারি দল মিশুক চালককে রাস্তা গতিরোধ করে।

 

পরে উল্রেখিত মিশুক চালককে বেদম ভাবে পিটিয়ে মিশুক ছিনিয়ে নেওয়ার সময় চালকের আত্মচিৎকার শুনে স্থানী এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে দুই ছিনতাইকারিকে আটক করতে সক্ষম হলেও বাকি ছিনতাইকারিরা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ভ’ক্তভোগী মিশুক চালক বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ আটককৃতদের ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, মিশুক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুই ছিনতাইকারিকে আটক করা হয়েছে। বাকি ছিনতাইকারিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort