রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দরে বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১১.১৯ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরে খালার বাড়িতে বেড়াতে এসে বছরের এক তরুণী (১৯) গনধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর আগে গত ৭ মার্চ সন্ধ্যা পৌনে ৭টায় বন্দর থানার হাজীপুর মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে গণধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীার জন্য শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর এলাকার ১৯বছরের তরুণী গত ১৫ ফেব্রæয়ারি বন্দরে একরামপুর এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ দুপুর একটায় ওই তরুণী ওষুধ আনার জন্য দোকানে যায়। পরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক নারী বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর আরেকজনের সাথে কথা বলার সময় ওই তরুণী অজ্ঞাত ওই নারীর কাছ থেকে আদম বেপারীর নাম্বার নেয়। পরে ওই তরুণী আদম বেপারী নাম্বারে ফোন দিলে আদম বেপারী তার পরিচয় আলাউদ্দিন নামে জানায়।
পরে আদম বেপারী আলাউদ্দিন বিদেশের বিষয় নিয়ে কথা বলার জন্য গত ৭ মার্চ সন্ধ্যা ৬টায় ওই তরুণীর মোবাইলে ফোন দিয়ে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলে। আদমবেপারী আলাউদ্দিন মিয়ার কথামতে সরল বিশ্বাসে ওই যুবতী সাথে সাথে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসে। পরে আলাউদ্দিন রিকশা যোগে গত হাজীপুরের মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আলাউদ্দিনসহ আরো ৫ জন ওই তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, গনধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরিার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort