সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বন্দরে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন

  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১৮ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে বেকারী ও সার্জিক্যাল কারখানাসহ তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। একই সাথে একজনকে আটকসহ অবৈধ সংযোগ ব্যবহারকারি এই তিন প্রতিষ্ঠানকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে মঙ্গলবার (৮ ফেব্রæয়ারি) দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার দাসেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা প্রদানকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৌদিয়া বেকারী, তুলার কারখানা সরকার ট্রেডার্স ও নিরাময় সার্জিক্যাল। তবে অবৈধ সংযোগ ব্যবহারের কথা স্বীকার করে তাদের কেউ কেউ অভিযোগ করেন, তিতাসের অসাধু কিছু কর্মচারি এর সাথে জড়িত রয়েছেন। তাদের যোগসাজসেই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি হচ্ছে।

তবে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানে তিতাসের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort