শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

বন্দরে কাউন্সিলর আশাকে শুভেচ্ছা জানানো মাদক ব্যবসায়ি গাজী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৩২ এএম
  • ৫৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর আবুল কায়সার আশাকে ফুলেল শুভেচ্ছা জানানো সেই চিহিৃত মাদক ব্যবসায়ী গাজী (৪০) ও মোশারফ (৩০) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৯ জানুয়ারী রসুলবাগ এলাকার পক্ষে মাদক ব্যবসায়ী গাজী সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে বিজয়ী কাউন্সিলর আশাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দর থানা পুলিশের গোপন সংবাদের অভিযানে নবনির্বাচিত কাউন্সিলর আবুল কায়সার আশাকে ফুল দেয়া সেই চিহিৃত মাদক ব্যবসায়ী গাজীকে ২৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

তথ্যমতে, প্রায় ১ বছর পূর্বে নারায়নগঞ্জ র‌্যাব-১১’ র টিম গাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তার স্ত্রী ও ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছিল। স্ত্রী, ছেলে ও গাজী ওই মামলায় জামিনে এসে পুনরায় র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে চালু করে মাদক ব্যবসা। মাদকের বিরোদ্ধে বক্তব্য দেয়া জনপ্রতিনিধি তো তালিকাভূক্ত কোন মাদক ব্যবসায়ীর শুভেচ্ছায় বরন হতে পারে না। এ নিয়ে ২৩নং ওয়ার্ডের সচেতন মহলের মধ্যে ভিন্নমত সঞ্চার হচ্ছে বলে গুঞ্জন রটেছে।

এ ব্যাপারে ২৩নং ওয়ার্ডের এক সচেতন এলাকাবাসী জানান, সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে ২৩নং ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর আবুল কায়সার আশা মাদকের বিরোদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছেন। তিনি এই ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ীকে শান্তিতে থাকতে দিবেন না। কোন মাদক ব্যবসায়ীর শুভেচ্ছা গ্রহন করবেন না। অথচ নবীগঞ্জ রসুলবাগ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীর শুভেচ্ছায় তিনি সিক্ত হলেন। মাদকের বিরুদ্ধে তার এ কেমন বক্তব্য। এতে করে বুঝা যায় তিনি মাদক ব্যবসায়ী লালন করে ওল্টো মাদকের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন। তার এমন স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort