রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্রেশ সয়াবিন মিলে তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক: ভোক্তা অধিকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৪.০৪ এএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে একটি সয়াবিন তেল কারখানায় তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ মার্চ) দুপুর থেকে সোনারগাঁয়ের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ সয়াবিন মিলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ারের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের জব্বার মণ্ডল এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিমও উপস্থিত ছিল।

অভিযানের বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, বাজারে তারা ঠিকমতো তেল সরবরাহ করছে কি না, মূল্য বৃদ্ধি করেছে কি না এবং তারা তেল মজুত করেছে কি না সেটি দেখতে এ তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানকালে সয়াবিন তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক আছে দেখা গেছে। কোনো জরিমানা করা হয়নি।

তিনি বলেন, পাইকারি বাজার থেকে বারবার অভিযোগ করা হচ্ছে মিল গেট থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বাজারে তেলের সংকট হচ্ছে। কিন্তু মিলে এসে সেটি পাওয়া যায়নি। আসলে দাম কারা বাড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। দামের কারসাজি হচ্ছে কি না সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে সব কারখানা পরিদর্শন করা হবে।

ভোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে দোকানে সরকার নির্ধারিত দামের তুলনায় সয়াবিন তেলের দাম বেশি নেবে সে দোকানের মানি রিসিট নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানাবেন। তাদেরকে জানালে তারা ওই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort