মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফেসবুকে পরিচয়ের সূত্রধরে প্রেম, অতঃপর ধর্ষণ : প্রেমিক গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৭.১৬ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

ফতুল্লায় ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, অতঃপর বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকের বোনের বাড়িতে গিয়ে জোরপূর্বক প্রেমিকাকে (১৯) ধর্ষণ করে প্রেমিক যুবক ।

পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নির্যাতিতা প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় রোববার (২৩ অক্টোবর) রাতে ধর্ষক প্রেমিক কৃষ্ণ দাস (২৪) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কৃষ্ণ দাস কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরের বাবুল চন্দ্র দাসের পুত্র।

 

মামলায় উল্লেখ্য করা হয়,সে শাসনগাওস্থ তার বড় বোনের বাসায় বসবাস করে ফতুল্লার বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করে আসছিলো।গত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রেফডারকৃত কৃষ্ণ দাসের সাথে পরিচয় হয়।

পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফলে প্রতিনিয়ত তারা যোগাযোগ করিতো এবং কথাবার্তা বলিতো। এবং তাকে বিবাহ করার প্রলোভন দেখায়। চলতি মাসের ৮ তারিখ সকাল আটটায় গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাস বাদীর বোনের বাসায় এসে তার বোন ও বোন জামাইয়ের সাথে কথা বলে এবং বাদী কে বিয় করবে বলে প্রস্তাব দেয়।

 

এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে গ্রেপ্তারকৃত কৃষ্ণ দাস বাদীর রুমে গিয়ে তাকে বিয়ে করার কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানায়, এবিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort