রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফরিদপুরের খালে ধরা পড়লো কুমির

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯.০৬ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর উপজেলার গজারিয়া এলাকার পাটপাশা ব্রিজের নিচের খাল থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি দল স্থানীদের সহায়তায় কুমিরটি উদ্ধার করে নিয়ে যান। এটি বিলুপ্ত প্রজাতির মিঠা পানির কুমির বলে জানিয়েছেন বন অধিদপ্তরের কর্মকর্তা।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর এই শাখা খালে ৫-৬ দিন আগে চরভদ্রাসন অংশে প্রথম দেখা যায় কুমিরটিকে। সে সময় খালে কুমির রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ওই খালে গোসল করাসহ নিত্যদিনের কর্মকাণ্ড বন্ধ করে দেন।

 

তারা আরও জানান, দুই দিন আগেও বন্যপ্রাণী বিভাগের একটি দল কুমির উদ্ধারে আসে। কিন্তু কোথাও কুমিরটির দেখা না পেয়ে তারা ফিরে যান। আজ সদর উপজেলার গজারিয়ার পাটপাশা সেতুর নিচের খালে কুমিরটি দেখা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন্যপ্রাণী বিভাগের উদ্ধার দলটি আবারও ফিরে আসেন।

 

স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন জানান, কুমিরটি দেখতে পাওয়ার পরপরই খালের উভয় পাশ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়।

আলীয়াবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুবেল খাঁন জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীদের উপস্থিতিতে স্থানীয় ১০-১২ জন খালে জাল ফেলে কুমিরটিকে আটকে ফেলেন। পরে ওই সংস্থার কর্মীরা কুমিরটি নিয়ে যান।

 

বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী জানান, এটা মিঠা পানির কুমির। বিলুপ্ত প্রায় এ কুমিরটি মাছ খেয়ে থাকে। বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে কুমিরটিকে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort