রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লা থেকে অপহৃত স্কুল ছাত্রী মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩.৪৫ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরনের ৫ দিনের মাথায় মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ ২ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র সদস্যরা।

 

গ্রেপ্তারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নরসিংহপুর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন আছমত আলী শেখের পুত্র ফতুল্লা থানার শিয়াচর নুর মসজিদ সড়কের ফিরোজ মিয়ার ভাড়াটিয়া আরিফ শেখ(২৬), ও তার বোন রুপালী বেগম ওরফে রুপালী আক্তার (২৬)।

শনিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-১১’’র সদস্যরা। রোববার (৬মার্চ) দুপুরে তাদের কে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, শনিবার রাতে মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার সহ অপহরনের ঘটনার সাথে জড়িত এবং অপহরন মামলার এজাহারনামীয় দুই আসামীকে র‌্যাব-১১’র সদস্যরা গ্রেপ্তার করে রোবাবার দুপুরে থানায় সোপর্দ করে।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃত রুপা আক্তারের স্বামী শুভ মিয়া ওরফে আলম (২৭) কে গ্রেপ্তার করে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য যে, বুধবার (২ মার্চ) সকাল ৮ টার দিকে স্কুল ছাত্রীটিকে তার মা স্কুলে দিয়ে আসে। ছুটির সময় পেরিয়ে গেলেও বাসায় ফিরে না আসায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে গ্রেফতারকৃত আরিফ শেখ,রুপালি আক্তার রুপা ও শুভ মিয়া ওরফে আলম সহ অজ্ঞাতনামা ৭/৮ জনে ২ থেকে ৩ টি মোটর সাইকেল ও একটি সিএনজি যোগে এসে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ পিলকুনি চৌরাস্তা মোড়ে এসে বাদীর মেয়ে কে জোড়পূর্বক অপহরন করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীটির বাবা বাদী হয়ে ঘটনার একদিন পর ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort