সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১০.৩৯ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে বিােভরত একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিবু মার্কেট এলাকার রূপসী গার্মেন্টস নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় আড়াইহাজার শ্রমিক কাজ করে। ফেব্রæয়ারি ও চলতি মার্চ মাসের বেতন বকেয়া তাদের। গত বুধবার বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়কে নেমে আসে শ্রমিকরা। তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আট কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে বিুদ্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দুপুর দুইটার দিকে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এই সময় পুলিশকে ল্য করে শ্রমিকরা ইট-পাটকেল মারতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। এই ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসানসহ উভয়পরে ১০ জন আহত হন।
কারখানার সুইং অপারেটর আকলিমা বলেন, প্রতিশ্রæতির পরও বকেয়া বেতন না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। নন্দিনী নামে আরেক শ্রমিক বলেন, শ্রমিকদের সমস্যা সমাধান না করে পুলিশ শর্টগান ও টিয়ারশেলের গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। পুলিশের হামলায় তাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
রূপসী গার্মেন্টসের সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) নাছির উদ্দিন বলেন, শ্রমিকদের ফেব্রæয়ারি মাসের বেতন বকেয়া। আগামী ৭ এপ্রিল বকেয়া বেতন পরিশোধের কথা দিলেও বিােভে নেমেছে শ্রমিকরা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। দুপুরে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তারা ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও শর্টগানের গুলি ছোড়ে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort