রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লায় যুবক খুনের ঘটনায় মামলা

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১৭ এএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

ফতুল্লার মুসলিমনগর নয়া বাজার এলাকায় ক্রিকেট খেলা কে কেন্দ্র করে রবিন (১৮) কে পিটিয়ে হত্যা করার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাননামা আরো ৮/১০ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে। নিহত রবিন ফতুল্লা থানার মুসলিম নগর নয়া বাজারস্থ ঈমান হোসেনের পুত্র।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ছয়টায় ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুর টাওয়ার পাড় মোতালেব মিয়ার বাড়ীর পেছনের মাঠে।

মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, বাদীর প্ত্রু রবিন বিসিক ২ নং গেইটে হোটেলের ব্যবসা করে। সোমবার দিন আন্তর্জাতিক ভাষা দিবস হওয়াতে হোটেল বন্ধ ছিল বলে রবিন বাসায় ছিলো।

 

সোমবার বিকেল ৫টার দিকে নিহত রবিনের পূর্ব পরিচিত অনিক ও আরমান নিহত রবিন কে বাসা থেকে মোতালেব মিয়ার বাড়ীর পেছনের মাঠে নিয়ে যায়।

সন্ধ্যা ৬ টার দিকে অভিযুক্তরা ছুরি, ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ লাঠি সোটা নিয়ে তারা রবিনের উপর হামলা চালায়।

এ সময় রবিন আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে রবিনের বন্ধু মুন্না এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। তাদের ডাক-চিৎকারে বাদীর ভাইয়ের ছেলে নজরুল সহ নিকটাত্মীয় স্বজনেরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আহত রবিন এবং মুন্না কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রবিন কে মৃত ঘোষনা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হারেছ শিকদার জানায়, মামলার এজাহারনামীয় প্রধান আসামী শাওন, অনিক হোসেন ও মাহিন কে গ্রেফতার করা হয়েছে।

তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort