সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় নেশার টাকা না পেয়ে বাবা-মাসহ ৫ জনকে কুপিয়ে জখম

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২৪ এএম
  • ৪৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে সুজন তার বৃদ্ধ বাবা-মা বড় ভাই, বোনসহ ৫ জনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে । আহতরা হলো- সুজনের বাবা মোঃ বারেক শেখ (৭০), মা রহিমা বেগম (৬০), বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৩৫), বড় বোন কাকুলী বেগম (৩০) এবং ছোট বোন জুলিয়া আক্তার (২০) ।

এ ঘটনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে জান্নাতুল বেগম (২৭)।

এ অভিযোগের তথ্যমতে, ফতুল্লার লালখাঁ এলাকার বৃদ্ধ বারেক শেখের ছোট ছেলে সুজন ওই এলাকার বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে মাদক সেবনে লিপ্ত হয়। একপর্যায়ে সে মাদকের টাকার জন্য ঘরের বিভিন্ন প্রকারের জিনিসপত্র চুরি করে বিক্রি করে আসছে। সুজন যখন তখন বৃদ্ধা মায়ের কাছে নেশা সেবনের টাকা পয়সার জন্য মর্জি করে । তার দাবীকৃত টাকা না পেলে মা বাবা ও বড় ভাই বোনকে গালিগালাজ ভয়ভীতি প্রদর্শর করে। এমনকি মারপিটও করে। গত ৪ ফেব্রুয়ারী রাত ৮টায় সুজন তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে ও বাবাকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বড় ভাই আলমগীর বোন কাকলী, জুলিয়া বাধাঁ প্রদান করলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এই ঘটনায় আলমগীরের স্ত্রী জান্নাতুল বেগম বাদী হয়ে শনিবার ফতুল্লা মডেল থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান অভিযুক্ত সুজন একজন মাদকাসক্ত। তাকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort