শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

ফতুল্লায় ক্রোনী গার্মেন্টেসে শ্রমিকের রহস্যজ্যনক মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১০.৩৭ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লায় ক্রোনী গ্রুপের পোশাক কারখানায় প্রবীণ বৈদ্য (২২) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কারখানার ডায়িং সেকশনে।
কারখানার শ্রমিকরা সাংবাদিকদের জানান, ডায়িং সেকশনের নিচতলা থেকে ফেব্রিকের (কাপড়) বোঝা নিয়ে লিফট দিয়ে দ্বিতীয় তলায় যাচ্ছিলেন প্রবীণ। এক পর্যায়ে লিফটের তার ছিঁড়ে যায় এবং কাপড়ের ভারী বোঝা তার শরীরের ওপর পড়লে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারখানার ব্যবস্থাপক আবু জাফরের দাবি, কারখানায় কর্মরত অবস্থায় স্ট্রোক করে প্রবীণ বৈদ্যের মৃত্যু হয়েছে। তার লাশ স্বজনরা গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে গেছেন।
প্রবীণের ভাই প্রশান্ত কুমার বলেন, কারখানায় লিফটের তার ছিঁড়ে গেলে কাপড়ের ভারী বোঝা তার শরীরের ওপর পড়ে বলে আমরা শুনেছি। ভাইকে আমরা এখন গোপালগঞ্জ নিয়ে যাচ্ছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, আমরা লোকমুখে শুনেছি লিফটের তার ছিড়ে কাপড়ের বোঝার নিচে চাপা পড়ে ক্রোনী গার্মেন্টেসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে যাওয়ার আগেই নিহতের লাশ নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort