সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

ফতুল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩.৫৬ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

ফতুল্লা কুতুবপুরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারেরে তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় প্রতিপক্ষ সুমন ((৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুমন ফতুল্লা থানার কুতুবপুর লাকী বাজারের গুলজার হোসেনের পুত্র।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে তাকে ফতুল্লার কুতুবপুরস্থ লাকী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা,মা পুত্রসহ একই পরিবারের তিনজনকে মারধর করার ঘটনায় ১৪ মার্চ হামলার শিকার মোঃ অন্ত হোসেন হৃদয় (২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় কুতুবপুর লাকী বাজারের ভুমিদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার বেলা একটার দিকে প্রধান আসামী সুমন কে নিজ বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য যে, বাদীর বাবা আমজাদ হোসেন (৭৫) নিজেদের জমিতে বালু ভরাট করাবস্থায় চলতি মাসের ৫ তারিখ সকাল সাড়ে নয়টার দিকে গ্রেফতারকৃত সুমন তার কয়েক সহোযোগি নিয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়।এতে বাদীর বাবা প্রতিবাদ করলে সুমন ও তার সহোযোগিরা বাদীর বাবাকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে বুকের উপর ইট দিয়ে আঘাত করে এবং সজোড়ে বুকে লাথি মারে। এসময় মামলার বাদী তার বাবাকে বাচাঁতে এগিয়ে এলে বাদীকে হত্যার উদ্দে্শ্যে পেটে ছুরিকাঘাত করে। এ সময় বাদী হাত দিয়ে তা প্রতিহত করলে বাদীর হাত কেটে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীর ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা বাদী ও তার বাবা কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে বাদীর বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে পাঠিয়ে দেয়। একই দিন রাত সাতটার দিকে হামলাকারীরা বাদীর বাসায় গিয়ে বাদীর মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে তাকে চিকিৎসার জন্য শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort