শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

ফতুল্লার শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি মাদ্রাসা শিক্ষক কিশোরগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫০ এএম
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী সাবিকুল (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব-১১ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ইটনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি এ তথ্য জানান।

র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি আরো জানান, গ্রেপ্তারকৃত সাবিকুল গত অক্টোবর মাসে রঘুনাথপুর তালিমুদ্দিন মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেন এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

 

গত ১৭ জানুয়ারি বিকেলে অভিযুক্ত সাবিকুল ভিকটিম ৭ বছরের মেয়ে শিশুকে নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে নেয় ও ধর্ষণ চেষ্টা করে। ধর্ষণ চেষ্টাকালে ভিকটিম চিৎকার করলে সাবিকুল ভিকটিমকে কাউকে কিছু না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সে কৌশলে পালিয়ে যায় ও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

 

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪২, তারিখ-১৯/০১/২০২২ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(৪)(খ)।

এরপর প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ চাঞ্চল্যকর এই শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী সাবিকুলকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‌্যাব-১১ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ইটনা থানা এলাকা থেকে শিশু ধর্ষণ চেষ্টাকারী সাবিকুলকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort