বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধে পোশাক শ্রমিকরা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৪.০৪ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

নির্ধারিত দিনে বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা৷

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় র‍্যাডিকেল ডিজাইন লিমিটেড নামে কারখানার শ্রমিকরা সস্তাপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন৷

প্রায় ৩০ মিনিট তারা সড়ক অবরোধ করলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিভৃত করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের শেষ পর্যায়ে চলে এলেও গত ডিসেম্বরের বেতন এখনও পরিশোধ করেনি কারখানা মালিক৷ আজ বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা থাকলেও বিকেলে বেতন দেওয়া হবে না জানিয়ে নোটিশ সাঁটানো হয়৷ এতে ক্ষুব্দ হয়ে ওঠেন শ্রমিকরা৷ পরে তারা বিক্ষোভ প্রদর্শন করে সড়ক অবরোধ করেন৷

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লিংক রোডে অবরোধ করে বিক্ষোভ করে৷ প্রায় পনের বিশ মিনিট শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে আসে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort