শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

প্রেমে প্রত্যাখাত হয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩.১৩ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ মাছুম (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২৪ ডিসেম্বর রাতে আড়াইহাজার থানাধীন পশ্চিমধরি বিষনন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাইদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, বছর খানেক পূর্বে ভিকটিম উচিৎপুর বাজারে অবস্থিত মোঃ মাছুম এর দোকান থেকে মোবাইলে রিচার্জ করে। এর পর থেকেই মাসুম ভিকটিমকে আসা যাওয়ার পথে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। প্রেম নিবেদনে প্রত্যাখাত হয়ে আসামী মোঃ মাছুম চলতি বছরের ৫ অক্টোবর আড়াইহাজার থানাধীন তিলচন্দ্রী আঃ রব মিয়ার পরিত্যক্ত বসতঘরে ভিকটিমকে জোরপূর্বক নিয়ে এসে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩ তারিখ ১২ অক্টোবর ২০২২।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort