শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতা না.গঞ্জে থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.০৯ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগ চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানার একটি টিম।

গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম, আব্দুল হাইকে (৩৫)। সে চাদপুঁর ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মূলপাড়া গ্রামের নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুন ফেসবুক গ্রুপ ‘ফরিদগঞ্জের মাটি’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটূক্তি) কথা এবং পদ্মা সেতুর মাঝখানে প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেন অভিযুক্ত। পরে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিষয়টির প্রাথমিক তদন্ত করে।

এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা করেন। পরে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের দিক নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort