বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

প্রতারণার মামলায় জাতীয়পার্টি নেতা গিয়াসউদ্দিন গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.২৩ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

প্রতারণার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াসউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার (১১ মে) দুপুরে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান। তার বিরুদ্ধে শহরের শহীদনগর এলাকায় সাড়ে ১৪ একর জমির জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানা যায়।

তিনি জানান, মো. আজিজুর রহমান মিঠুর করা প্রতারণার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছি। তদন্ত সাপেক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. আজিজুর রহমান মিঠু জানান, গিয়াস উদ্দিন চৌধুরী তাদের একান্ত পারিবারিক দলিল লেখক ছিলেন। আর এ সুযোগে গিয়াস উদ্দিন সাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে সেটিকে আসল হিসেবে ব্যবহার করেছেন। বিষয়টি তিনি জানতে পেয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি তাকে প্রাণনাশের হুমকি দেন।

সংশ্লীষ্ট সূত্রে জানা যায়, গত রোববার (৮ মে) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেন মো. আজিজুর রহমান। পরে আদালতের বিচারক জাল দলিল তৈরির অভিযোগটিকে গুরুতর উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি রেকর্ড করতে সদর মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। সেই নির্দেশের আলোকে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেইসঙ্গে বুধবার তাকে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort