রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে বিএনপি: এনামুল হক শামীম

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৪.১৬ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বন্দুকের নলের মুখে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। বিচারপতি সায়েমকে বন্দুকের নল ঠেকিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করতে বাধ্য করেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জিয়া ‘হ্যাঁ’ ‘না’ ভোট করে। সেই নির্বাচনে জিয়া একাই প্রার্থী ছিলেন। নিজেই বিচারকদের আদালতের রায় লিখে দিতেন। অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দিয়েছেন। দেশে হত্যা-গুম ও খুনের রাজনীতি চালু করেন।

এনামুল হক শামীম বলেন, অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। যতই আন্দোলনের নামে ফটোসেশন করুক। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। দেশের জনগণ উন্নয়নে বিশ্বাস করে।

তিনি বলেন, এ দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, সততা ও নির্ভরতার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আসবেন। আর জননেত্রী শেখ হাসিনা হবেন পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এক বিরল রেকর্ড স্থাপন করবেন।

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীর মালতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দাদন মীর বহর, সাবেক সাধারণ সম্পাদক মজিবর মেলকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর প্রমুখ।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort