রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

পানিতে তলিয়ে গেছে ময়মনসিংহ শহরের রাস্তাঘাট

  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১০.১১ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

দুইদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে গেছে নগরীর প্রায় সব সড়ক। বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়েছে পানি।

গত দুই দিন ধরে থেমে থেমে হালকা বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সারাদিন ও রাতভর ব্যাপক বৃষ্টি হয়। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, ড্রেনেজ-ব্যবস্থা সচল থাকলেও টানা বৃষ্টির পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতরে পানি ঢুকে গেছে।

জানা গেছে, নগরীর চরপাড়া, গাঙ্গিনাপাড়, নতুন বাজার, আরকে মিশন রোড, বলাশপুর, গোহাইকান্দি, গোলকিবাড়ি, কলেজরোড, আকুয়াসহ নগরীর প্রায় সব এলাকার রাস্তাঘাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ড্রেনের পানি বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও ঢুকে পড়েছে।

এসব এলাকার প্রধান সড়কের কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক ছুঁই ছুঁই পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু বাসায় পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন সেসব বাসার বাসিন্দারা।

এছাড়াও সারা জেলায় টানা বৃষ্টির কারণে মানুষের ফসলের জমি, মাছের পুকুরসহ নিচু এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

পাওয়ার ডেভেলপমেন্ট গ্রিড অব কোম্পানির (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, টানা বর্ষণে পুরো গ্রিডে পানি উঠেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, বৃষ্টি কিছুটা কমায় পানিও কমতে শুরু করেছে। দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে একটি টিম কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort