শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘পরিচ্ছন্ন কর্মীদের দাবি না মানলে কাজ বন্ধ’

  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩.৪৫ এএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

৪ আগস্ট মধ্যে দাবি মানা না হলে আগামীকাল শুক্রবার থেকে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠন ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের সামনে মূল সড়কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে নেতাকর্মীরা এ হুঁশিয়ারি দেন।

ওয়ার্কার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ বিপ্লব বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ যদি আমাদের দাবি মানা না হয় তাহলে কাল থেকে এই নগরীর পরিচ্ছন্নতা কাজে আমরা আর হাত দেবো না। এই নগরী পরিচ্ছন্ন হবে না, ময়লা অপসারণ হবে না।’

তিনি বলেন, ‘এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এখনও আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি বা কোন আশ্বাস দেয়নি। তারা বলছেন, এসব দাবি সরকারের কাছে বলতে। মাত্র দেড় থেকে ২ হাজার টাকা বেতন দিয়ে কি কারো পরিবার চলে?’

এর আগে বুধবার (৩ আগষ্ট) ও মঙ্গলবার (২ আগস্ট) নগরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পরিচ্ছন্নতাকর্মীরা। সেখানে তারা সিটি করপোরেশনের কাছে বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবি পেশ করে।

দাবি গুলো হলো:-

১/ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে।

২/ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত সকল পরিচ্ছন্ন কর্মীদের চাকুরী স্থায়ী করতে হবে।

৩/ সকল পরিচ্ছন্ন কর্মীদের নুন্যতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে এবং প্রত্যেক শ্রমিকের বেতন সমপরিমান ঈদ বা পূজার বোনাস প্রদান করতে হবে।

৪/ প্রতি ওয়ার্ডে ২ জন করে ডোম নিয়োগ দিতে হবে।

৫/ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিস্কার পরিচ্ছন্ন করার সময় যদি কোন শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, তাহলে ৫ লাখ টাকা প্রদান করতে হবে। এছাড়া যদি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে, তবে তার কাষ্ট বা দাফনের জন্য পূর্বের বরাদ্দ ৫ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে।

৬/ সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলে পরিচ্ছন্ন কর্মীদের স্থায়ী বসবাসের জন্য বহুতল ভবন বাসস্থান তৈরি করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort