রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু

  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৩.৫২ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক বসানোর কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় তিনি বলেন, আগামী চার মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। এই রেলসেতু দিয়ে যাত্রীবাহী ছয়টি ট্রেন চলবে।

পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বছর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে। সেই লক্ষে কাজ চলছে। রেললাইন বসানোর বেশিরভাগ কাজ করা হবে রাতে। পদ্মা সেতু দিয়ে নিয়মিত চলবে গাড়ি। তাই গাড়ির গতি কমিয়ে রেল ট্র্যাক বসানোর কাজ চলবে। প্রথমে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু হবে।

২০১৮ সালে পদ্মা সেতু ও দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর প্রথম থেকেই যানবাহন চালুর সঙ্গে সঙ্গে ট্রেন চলাচলের পরিকল্পনা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। রেলের এই প্রকল্পে জিটুজি পদ্ধতিতে অর্থায়ন করছে চীন। যার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। রেললাইন ও এর অবকাঠামোর ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। ঢাকা থেকে মাওয়া অংশের কাজ হয়েছে ৬২ শতাংশ ও মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ হয়েছে ৮১ শতাংশ। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের ৫২ শতাংশ কাজ হয়েছে।

রেল ট্র্যাক বসানোর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ রেল মন্ত্রণালয় ও পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort