রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রকল্পের কাজ শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৮ এএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন হলো পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প। এটি চালু হলে যাতায়াতে সময় কমবে অর্ধেকের বেশি আর যানবাহনের গতি বাড়বে প্রায় ৫ গুণ।

দোয়া ও মিলাতের মধ্যদিয়ে বুধবার(৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পঞ্চবর্টিতে কাজ শুরু করা হয়।

এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বর্তমানে সরু এই সড়কের গড় প্রশস্ততা মাত্র সাড়ে ৫ মিটার। মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব বেড়েই চলছে। মুক্তারপুরে সিমেন্ট কারখানা, হিমাগারসহ ভারী ভারী শিল্পকারখানায় ২৪ থেকে ৫০ মেট্রিক টন ওজনের যান চলাচল করে। কিন্তু আঁকাবাঁকা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর যানজট তো লেগেই আছে।

 

জানা গেছে, ১০ দশমিক তিন সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কে দোতলা হবে ৯ দশমিক শূন্য ছয় কিলোমিটার। পঞ্চবটি মোড় হবে ভাঙ্গার আদলে। পঞ্চবটিকে কেন্দ্র করে সড়কটি ছয় লেনে উন্নীত হয়ে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে। ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান স্যানডন ও সিএসআই তিন বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করবে।

আর শীতলক্ষ্যা-৩ সেতু পর্যন্ত ৬ কিলোমিটার পথ দোতলা হবে দুই লেনে। সঙ্গে পুরনো সড়কটি উন্নীত হবে দুই লেনে। আরেকটি গোলচত্বর হবে চর সৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ পয়েন্টে। এই গোলচত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক সাত পাঁচ কিলোমিটার সড়ক হবে সরাসরি চার লেন । পাঁচটি ওজন স্কেল আর টোলপ্লাজা থাকবে চারটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort