রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নোট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে কলেজছাত্রীকে গণধর্ষণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.০৬ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

শেরপুরে নোট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কলেজ শিক্ষকসহ বাসার মালিককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) রাতে শেরপুর শহরের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওই কলেজ শিক্ষকের নাম জোবায়ের হোসাইন। তিনি নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরেকজনের নাম লুৎফর রহমান। তিনি শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রীকে বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় প্রভাষক জোবায়ের নোট দেওয়ার কথা বলে শেরপুর শহরের তার ভাড়া বাসায় ডেকে নেন। এরপর বিয়ের প্রলোভনে দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ফের ধর্ষণ করেন। এরপর কৌশলে ওই কলেজছাত্রী বাসা থেকে বের হয়ে ৯৯৯-এ ফোন করলে রাতেই প্রভাষক জোবায়েরকে আটক করে পুলিশ। ওই কলেজছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে বাসার মালিককেও আটক করা হয়।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। আমরা এখন পর্যন্ত দুজনকে আটক করেছি। মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষা জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক অভিযুক্ত আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort