শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

নিষিদ্ধ পলিথিন পরিবহনে ২ জনকে অর্থদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৬.৩০ এএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে দুইজনকে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। সোমবার (৩০ মে) বিকেলে পরিবেশ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ কাউসার আলম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত হলেন, মোঃ কবির হোসেন (৪৮), ও মোঃ আকাশ হাওলাদার (১৯)। তাদের বাড়ি বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন কাশিপুর এলাকায়।

আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশ আইনের মামলায় আসামীদের উপস্থিতিতে আদালত তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন। এ অর্থ পরিশোধ না করলে অনাদায়ে তিন মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারি) সাইফুল মীর জানান, ২০২১ সালের ৭ জানুয়ারী সকাল ৭ টার দিকে আড়াই হাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকায় থেকে একটি ট্রাক আটক করে পুলিশ। ওই ট্রাকের ভেতর থেকে বার হাজার কেজি পরিবেশ গতভাবে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যাহার মূল্য প্রায় আঠার লক্ষ টাকা। এসময় ওই ট্রাকের চালক মোঃ কবির হোসেন ও হেলপার মোঃ আকাশ হাওলাদার আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে রাজধানীর চকবাজার থেকে নিষিদ্ধ পলিথিন ট্রাকে বোঝাই করে আড়াইহাজার অতিক্রম করে গাড়িটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। অবৈধভাবে ট্রাক দিয়ে নিষিদ্ধ পলিথিন পরিবহন করার দায়ে তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষন আইনে মামলা হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার উপপরিদর্শক সোহাগ চৌধুরী। মামলাটির স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort